খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সুনামগঞ্জে প্রাইভেটকারের চাপায় সবদর আলী (৩০) ও জুয়েল মিয়া (৩৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা জেলা প্রশাসনের কর্মচারী ছিলেন।
শনিবার(১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে চড়ে পেশাগত কাজে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সবদর আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েল মিয়া সিলেট নিয়ে যাওয়ার পথে মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/এফএস