দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই: মাহফুজ

তথ্যমন্ত্রী মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের কোনো প্রয়োজন নেই। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। এতে নতুন কিছু যোগ হবে না। বরং—পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো।”* তবে পোস্টে ঠিক কী কারণে এবং কাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেছেন, তা উল্লেখ করেননি।

বর্তমানে মাহফুজ আলম যুক্তরাজ্যে অবস্থান করছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম জানান, ইতোমধ্যেই লন্ডনে তার উপর হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। এর আগে আমেরিকাতেও এমন হামলার চেষ্টা হয়েছিল। নাহিদ বলেন,“বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হয়েছে, কারণ তিনি সরাসরি টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব।”

তিনি আরও অভিযোগ করেন,“মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব মন্তব্যও করেননি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও তার অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে। তারা মাহফুজদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখব এবং রাজনৈতিকভাবে জবাব দেব।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।