সহকারী শিক্ষকদের তথ্য পাঠাতে মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রণয়নের জন্য তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে জমা দিতে হবে। 

এ নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় পাঠানো হয়েছে। সম্প্রতি মাউশির এক চিঠিতে এ বিষয় জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত উল্লিখিত বছরের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির জন্য তথ্য পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ২ সেট হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক।

যেসব তথ্য পাঠাতে হবে:

ব্যক্তিগত আবেদনের কপি, চাকরির ধারাবাহিক বিবরণ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, চাকরি স্থায়ীকরণের আদেশের কপি (যদি থাকে), চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত কপি, বিভাগীয়, ফৌজদারি মামলা বা অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত), চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।