ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

সর্বস্তরের মানুষ প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়, যেখানে ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন তারকাও।

দেশে না থাকার কারণে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা উপস্থিত থাকতে পারেননি। তবে দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো এক নজর দেখার জন্য তিনি ভিডিওকলে অংশ নেন। রুনা লায়লা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা জানান।

ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। শেষ সময়ে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হতো। এর আগে সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু পরিবারের আশ্বাসে প্রতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরতেন।

ফরিদা পারভীনকে নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ যাত্রায় আর ঘরে ফেরা হলো না, চিরদিনের মতো চলে গেলেন অনন্তলোকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।