ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দিবেন যেভাবে

প্রবাসী বাংলাদেশিরা এবারই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা ডাকযোগে ভোটদান পদ্ধতির মাধ্যমে এই অধিকার প্রয়োগ করতে পারবেন। এর জন্য তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

তিনি জানান, ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদন ও নাম নিবন্ধন করতে হবে। এই প্রক্রিয়া একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন হবে। এরপর তাদের প্রদত্ত ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার এবং একটি ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা তাদের ভোট প্রদানের পর ব্যালটটি নির্ধারিত খামে ভরে ফেরত পাঠাবেন। এই খাম সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো হবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।