বিদেশি ছেলে নয় এবার দেশি ছেলে চান সেমন্তী

শোবিজ অঙ্গনের বেশ পরিচিত নাম সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন তিনি। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে টিভি পর্দায় আসেন তিনি। আর তারপর মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে প্রথম অভিনয় করেন সেমন্তী।

সেমন্তীর ইচ্ছা ছিল বিদেশি ছেলে বিয়ে করার। তবে এখন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। দেশি ছেলেকে বিয়ে করতে চান তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।

অভিনেত্রী জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশি ছেলে। তিনি বলেন, ‘আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।’

এর আগে একবার বিয়ে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘২০২৫ বা ২০২৬ সালে বিয়ের ইচ্ছা আছে।

তবে এখনো মনের মতো পাত্র পাইনি।’ কেমন পাত্র চান- এমন প্রশ্নের জবাবে সৌমি বলেছিলেন, ‘এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়?’

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।