খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সময়ের সাথে সাথে দিন বদলায়। এরই মাঝে ঘটে চলে নানা ঘটনা যা গাঁথা হয় ইতিহাসের পাতায়। এই ইতিহাস আমাদের শেকড়। এটি আমাদের চলার পথে নতুন আশার আলো জ্বালে।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটি, কী ঘটেছিল এই দিনে।
ঘটনাবলি:
১১৮০ – ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।
১৪৩৭ – ট্রান্সসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।
১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
১৬৩৫ – সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৩০ – ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে
১৮১০ – স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলি স্বাধীনতা ঘোষণা করে।
১৮১৮ – চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে
১৮৫১ – ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।
১৯০৬ – টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে
১৯১৯ – নারীদের ভোটাধিকার দেয় নেদারল্যান্ডস।
১৯২৩ – ভারতের জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলনের ডাক দেয়
১৯২৪ – হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
১৯৩১ – জাপানের সেনাবাহিনী চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভূখণ্ড মাঞ্চুরিয়া দখল করে নেয়
১৯৩৪ – সোভিয়েত রাশিয়া লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।
১৯৩৪ – মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।
১৯৬১ – সুইডিস রাজনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৮২ – পশ্চিম বৈরুতের ছাটিলা ও সাবগার ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে গণহত্যা চালায় ইসরায়েল।
১৯৮৯ – বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।
২০০৭ – পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন
জন্ম:
১৮৬৭ – চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।
১৮৬৯ – বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।
১৯০৫ – অভিনেত্রী গ্রেটা গার্বো।
১৯৫৪ – মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।
১৯৭০ – ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।
মৃত্যু:
১১৮০ – ফ্রান্সের রাজা সপ্তম লুই।
১৭৮৩ – গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।
১৮৯৯ – বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।
১৯৫৬ – প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।
খবরওয়ালা/এফএস