খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
চলতি বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) ও সমমান পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় রয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। তাদের ফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ হিসেবে ফল তৈরির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের ভেতর ফল দেওয়া হবে। তবে তারিখ হিসাব করে বের করা দরকার। এর আগেও হতে পারে। কাজ শেষ হলেই আমরা ফল দিয়ে দেবো।’
তিনি আরও বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে এখনও কিছু ভাবিনি। আমরা কারো সঙ্গে এই বিষয়ে কোনো কথাও বলিনি। তিনবার পরীক্ষা পিছিয়েছে। আমরা বলেছি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের ভেতর ফল দেবো, আর কি।’
খাতা মূল্যায়নের সময় বাড়ানোর কারণে ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘খাতা মূল্যায়নের সময় বাড়ানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
এবারের এইচসি পরীক্ষা শুরু হয় ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষার মাধ্যমে। তিন ধাপ পিছিয়ে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার সময়ে নানা ধরনের সংকট ও স্বাস্থ্যঝুঁকি সত্ত্বেও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ ও চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। এ ছাড়া বরিশালে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬
খবরওয়ালা/শরিফ