মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২ দিনেও মেলেনি খোঁজ

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো খোঁজ মেলেনি তার।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদের তীরে ভিড় করছে তাঁর স্বজন ও স্থানীয়রা।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, গতকাল দুপুরে তাঁর বাবা পৌর শহরের বাদুড়তলী এলাকায় একটি অটোরিকশায় বসে ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোরিকশা চালককে আটক করেন। কর্মকর্তারা নুরুল ইসলামকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন।

শুক্রবার বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। তবে এখনো তাঁকে খোঁজে পাওয়া যায়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই আমাদের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ করছে। এই অভিযান অব্যাহত রয়েছে।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।