তিন বছরের সাজার ভয়ে ১৭ বছর পলাতক, শেষমেশ গ্রেপ্তার

দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ অজিউল্লাহকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লালনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অজিউল্লাহর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ২০০০ সালে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মাদকসহ ধরা পড়েছিলেন।

২০০৯ সালে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা করেন। এরপর থেকেই অজিউল্লাহ পলাতক ছিলেন। অবশেষে কাপ্তাই থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।