টাঙ্গাইলে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দেশে রওনা দেন নুরু বেপারি। পথিমধ্যে তিনি পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।  

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।