‘নেতাদের হায়ার করে নেওয়ার পরও ডিম মারা কি বন্ধ হয়েছে?’

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের নেতাদের হায়ার করে নিয়ে যাওয়া হলো তাতে কি ডিম মারা বন্ধ হয়েছে, বলে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্তার ঘটনায় একটি  িএকটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্ন তোলেন তিনি

এম এ আজিজ বলেন, ‘প্রবাসীদের ভোটার বানানোর পরে ডিম মারবে না, কাপড় খুলে রেখে দেবে। আমাদের সরকারপ্রধান যখনই কোনো দেশে যান তাদের এভাবে নাজেহাল করা হয়, এতে কি আমাদের ভাবমূর্তি ভালো থাকে?’

ড. ইউনূস এই সরকার প্রবাসীদের ভোটার বানাচ্ছে। এদের ভেতরে কয়জন ডুয়েল সিটিজেনশিপ আছে এটা পরীক্ষা করছে, বলে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বের বড় দেশে এ রকম কোনো সরকারপ্রধানকে এ রকম অপমান করে না। লন্ডনে এক উপদেষ্টার সঙ্গেও একই কাজ করছে। প্রবাসে যারা গেছেন তাদের ভোটার বানানোর ওই লেভেলে আমরা পৌঁছায়নি।’

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।