খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় এনার্জিপ্যাক কোম্পানির ঝুটগুদামে আজ বুধবার সকাল ১০টার দিকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এনার্জিপ্যাক কোম্পানির মার্চেন্ডাইজার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, “আমাদের কোম্পানির বাইরে একটি কাপড়ের গুদাম আছে। সকালেই হঠাৎ সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই।”
বেলা ১১:৩০টার দিকে ফায়ার ফাইটার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, “আমি এখনও ঘটনাস্থলে আছি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পুরোপুরি নিভাতে আরও সময় লাগবে। নিয়ন্ত্রণে আসার পরও মাঝে মাঝে গুদামের আগুন হঠাৎ জ্বলছে। আমরা আগুন পুরোপুরি নিভানো পর্যন্ত কাজ চালিয়ে যাব।’
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য