ছাত্রী নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও, খোঁজ নেই এক সপ্তাহ

বরগুনার আমতলী পৌরসভা এলাকায় প্রাইভেট শিক্ষক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) এক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নাদিম আমতলী পৌরসভার পশু হাসপাতাল রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। তিনি বিবাহিত এবং তার ৮ বছর বয়সী এক ছেলে ও ৪ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে নিয়ে উধাও হন নাদিম। শিক্ষার্থী নাদিমের বাসায় আইসিটি বিষয়ে প্রাইভেট পড়তে যেতেন। সেখানেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে নাদিমের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, সামাজিক মান-সম্মানের ভয়ে তারা এখনো থানায় লিখিত অভিযোগ করেননি।

অন্যদিকে, নাদিমের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘স্বামীকে ওই ছাত্রীর কাছ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছি। এজন্য একাধিকবার স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকারও হয়েছি। এমনকি স্বামী নাদিম আমাকে তালাক দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন।’

এদিকে নাদিমের বাবা মো. মজিবর রহমান ও মা নার্গিস বেগমের দাবি, তাদের ছেলে চাকরির খোঁজে ঢাকায় গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, ‘এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।