ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠকের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের বৈঠক চলাকালে গাজায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 

মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত গাজা নগরী ও উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও ট্যাংকের গোলায় অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতারা। বৈঠকে তারা গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে যুদ্ধবিরতি, ত্রাণ প্রবেশের নিশ্চয়তা ও বন্দী মুক্তির দাবি জানান। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েলের প্রতি প্রত্যক্ষ সমর্থনমূলক হওয়ায় সমালোচনা বেড়েছে।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীদের মতে, গাজা নগরীর উপকণ্ঠে ট্যাংকের সংখ্যা দ্রুত বাড়ছে এবং আল-কুদস ও আল-শিফা হাসপাতালের কাছেও ট্যাংক মোতায়েন করা হয়েছে। এতে হাসপাতালগুলোর ওপর হামলার শঙ্কা তৈরি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত দেড় লাখ মানুষ।

ফরাসি দূত ওফার ব্রনসটাইন জানিয়েছেন, কয়েকটি দেশ শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। অন্যদিকে, ইস্তাম্বুল জাইম ইউনিভার্সিটির শিক্ষক সামি আল-আরিয়ান অভিযোগ করেছেন,“গাজা নিয়ে ট্রাম্পের মন্তব্য ছলনাময়। মার্কিনরা কোনোভাবেই সৎ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনে তাদেরও সম্পৃক্ততা রয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।