ইসির প্রজ্ঞাপন জারি; নৌকা স্থগিত, তালিকায় নেই শাপলা প্রতীক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে শাপলা প্রতীক দাবি করেছিল তা রাখা হয়নি। অন্যদিকে নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে ‘স্থগিত’ লেখা রয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী চূড়ান্ত করা ১১৫টি প্রতীকের মধ্যে রয়েছে—ধানের শীষ, লাঙল, একতারা, ফুটবল, বাইসাইকেল, চেয়ার, কলস, মাছ, বই, সেলাই মেশিন, হাঁস, হাতি, মশাল, টিউবওয়েলসহ আরও নানা প্রতীক। তবে শাপলা প্রতীক তালিকায় নেই।

এনসিপি দাবি করছে, তাদের জন্য শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সিইসির সঙ্গে বৈঠক শেষে দলের মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন,“আমরা সাদা শাপলা, লাল শাপলা—সবই চেয়েছি। শাপলা নিয়েই আমাদের অবস্থান। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।”

কিন্তু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানান,“শাপলা প্রতীক নেই। নির্ধারিত ১১৫টির বাইরে কোনো প্রতীক দেওয়ার সুযোগও নেই।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।