মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাসচাপায় আরভী ইসলাম (৬) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরভী রান্ধুনীবাড়ি এলাকার আলমগীর শেখের মেয়ে এবং স্থানীয় সিকদার বাড়ি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেতকা পরিবহনের একটি বাস রান্ধুনীবাড়ি এলাকায় পৌঁছালে ছাত্রী আরভীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় যাত্রীরা আগেই বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ওসি সাইফুল আলম আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।