ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে সাগর বালা অভি (২২) নামের এক বাংলাদেশির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানান।

নিহত সাগর বালা অভি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ধার দেন করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা অভি। ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর। পরে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন বুধবার দুপুরে অভির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন।

নিহত অভির বাবা কুমোদ বালা বলেন, হত্যাকাণ্ডে প্রয়োজনীয় তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালির পুলিশ কাজ শুরু করেছেন। অভির মরদেহের পাশ থেকে তার ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে ইতালির পুলিশ। আমি এ ঘটনার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তাদের সহযোগিতা করা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।