নবীনগরে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাজলিয়া গ্রামে বিলের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সোহেল নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের একটি বিলের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে। তিনি শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, হয়তো বজ্রপাতে সোহেলের মৃত্যু হয়েছে। কারণ, তার শরীরের অনেক অংশে পোড়ার দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসার পরই মৃত্যুর মূল রহস্য জানা যাবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।