নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই জাতিসংঘে ওয়াকআউট

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুদ্ধাপরাধের আসামি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিনে গাজায় চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এই অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হন ইসরাইলি নেতা।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী, যিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, আজ জাতিসংঘে বক্তব্য দিতে যান। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে তার বক্তব্য লাউড স্পিকারের মাধ্যমে গাজায় সম্প্রচার করা হয়।

জাতিসংঘে ফ্রান্স, ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এসময় গাজায় ইসরাইলের গণহত্যা নিয়ে কয়েক ডজন বিশ্বনেতা ইসরাইলি নেতাদের তীব্র সমালোচনা করেছেন।

এমন পরিস্থিতিতে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিনে শুক্রবার সকালে প্রথম বক্তা হিসেবে পোডিয়ামে ওঠেন নেতানিয়াহু। কিন্তু তার বক্তব্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বহু প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলি নেতাদের প্রতি ক্ষোভ আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে।

ইসরাইলের ইতিহাসে দীর্ঘসময় ক্ষমতায় থাকা রাজনীতিক নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে আসছেন। তার নেতৃত্বেই বর্তমানে গাজায় গণহত্যা চলছে। পাশাপাশি তার কট্টর ডানপন্থি সহযোগীরা পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথাও বলছেন, যাতে স্বাধীন ফিলিস্তিনের কোনো সম্ভাবনা না থাকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।