‘ইঁদুরের রাজ্য প্রধান বিড়াল’

স্বাস্থ্যবান একটি ইঁদুর ধরে বিড়াল সভায় নিয়ে আসলো মেনি বিড়ালটি। তাকে দেখে বাকি সব বিড়াল আনন্দে আত্মহারা। আজ তাদের রাজস্বি নৈশ ভোজ হবে। হঠাৎ বিড়াল প্রধান বলে উঠলো একে খাওয়া যাবে না। একে পোষ মানাতে হবে। আমাদের যাবতীয় শিক্ষায় তাকে শিক্ষিত করে তার রাজ্যে তাকে ফিরিয়ে দিতে হবে।

এমন বাক্য শ্রবণে আয়ূব নামের ইঁদুরের মন খুশিতে ভরে উঠলো। যথা স্থানে শিক্ষার জন্য ইঁদুরকে পাঠিয়ে দিয়ে সব বিড়াল আলোচনায় বসলো। বিড়াল প্রধান বলতে লাগলো মাত্র নয়টি মাসের শিক্ষা শেষে তাকে তার রাজ্যে ফিরিয়ে দিতে পারলেই আমাদের আর শিকার করে খেতে হবে না। সে নিজেই আমাদের জন্য খাবার নিয়ে আসবে।

নয় মাস শেষে ইঁদুরটিকে তার রাজ্যে ফিরিয়ে দেওয়া হলো। ও-মা একি রাজার নতুন জামা! আয়ূব নামের ইঁদুরটি তার স্বাভাবিক আচরণ করছে না। সে ইঁদুরের রাজ্যে নতুন নতুন নিয়মের কথা শুনিয়ে বলতে থাকে এই নিয়ম পালন করলে অতি দ্রুত আমাদের ইঁদুরের রাজ্য উন্নতির শীর্ষে আরোহণ করবে। আমাদের জীবন-যাত্রার মান উন্নত হবে। আমাদের এত পরিশ্রম করতে হবে না।

আমাদের অধীন যে সকল প্রাণিরা রয়েছে তারাই আমাদের খাদ্যের যোগান দেবে। এসব নিয়ম-নীতির কথা বলে অত্যল্প কালেই সে ইঁদুর প্রধান হয়ে গেলো। শেষ বচনে আয়ূব বললো, এই নিয়ম যে লঙ্ঘন করবে তার নির্ঘাত গর্দান যাবে।

কিছুদিন পর বিড়াল প্রধান তার বহর নিয়ে গেলো ইঁদুরের রাজ্যে। তাদের দেখেই কুর্ণিশ নিবেদন করে বিড়াল প্রধানকে প্রফুল্ল চিত্তে সিংহাসনে অভিষেক করলো আয়ূব। শুরু হলো তাদের আপ্যায়ন। পান থেকে চুন খসায় গর্দান দিলো শত ইঁদুরের।

 

লেখক, সাংবাদিক

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।