‘নির্বাচনের আগে হচ্ছে না’ একুশে বইমেলা

অমর একুশে গ্রন্থমেলা আগামী ডিসেম্বরের নির্ধারিত সময়ে হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী তারিখ চূড়ান্ত করে জানাব।’

২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজন করতে হবে। সেই সিদ্ধান্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানো হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে বৈঠক করে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলার সময়সূচি নির্ধারণ করেছিল বাংলা একাডেমি। নতুন তারিখ পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।