জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে।

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।