এসিসি প্রধানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচশেষে এশিয়া কাপের ট্রফি নিজের সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছাড়ায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ক্ষুব্ধ হয়েছে। নবমবারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করলেও ট্রফি গ্রহণের মুহূর্তে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে ভারতীয় ক্রিকেট দল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। কিন্তু ট্রফি প্রদান পর্বে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা প্রকাশ্যে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। এর পরেই নাকভি ট্রফি ও পদক নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন। ফলশ্রুতিতে জয় সত্ত্বেও ভারতীয় খেলোয়াড়রা হাতে ট্রফি তুলতে পারেননি।

বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে রাজি হইনি। তবে তার কোনো অধিকার নেই ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্রীড়াসুলভ আচরণ নয়। আমরা আশা করি, শিগগিরই ট্রফি ও পদক ফেরত দেওয়া হবে।’

শইকিয়া আরও জানান, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি সম্মেলন বসবে। সেখানে আমরা নাকভির এই আচরণের বিরুদ্ধে শক্ত ও গুরুতর প্রতিবাদ জানাব।’ এর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ দাখিল করবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।