গাজা সংঘাত নিরসনে ট্রাম্প–নেতানিয়াহুর বৈঠক শুরু

ফিলিস্তিনের গাজায় সংঘাত নিরসনে নতুন ২১ দফা শান্তি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর শুরু হওয়া বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় তিনি “খুব আত্মবিশ্বাসী।”

আলোচিত এ বৈঠকে সংবাদমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈঠক শেষে দুই নেতা মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং স্থানীয় সময় দুপুর সোয়া একটার দিকে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে একই প্রস্তাব নিয়ে আলোচনা করেন ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর চতুর্থবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন নেতানিয়াহু।

২১ দফা প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ। ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি জিম্মির মুক্তি ও ২৪ জনের মরদেহ হস্তান্তর। হামাসের অস্ত্র ধ্বংস এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারকারীদের ক্ষমা। গাজা ছাড়তে ইচ্ছুক হামাস সদস্যদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রস্তাবটি ইসরায়েল, আরব ও মুসলিম নেতাদের কাছে পাঠানো হয়েছে। তবে হামাস দাবি করেছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খুব কাছাকাছি রয়েছে। এখন ইসরায়েলের অবস্থান নির্ধারণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।