তিন প্রতিষ্ঠানে চাকরিরত এমপিওভুক্ত প্রভাষক

নিয়ম-নীতির তোয়াক্কা না করে মো. নাহিদ পারভেজ একাধারে একটি এমপিওভুক্ত কলেজে প্রভাষক পদে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে ও একটি বীজ কোম্পানিতে চাকরি করছেন।

জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক একই সঙ্গে একাধিক পদে বা লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে প্রভাষক ও চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কৃষি বিভাগের প্রধান হিসেবে একসঙ্গে চাকরি করে আসছেন নাহিদ পারভেজ।

অভিযোগের বিষয়ে নাহিদ পারভেজ বলেন, ‘এখানে দোষের কিছু তো আমি দেখছি না। আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। এসব নিয়ে লেখালেখি করার কী আছে। সময় পেলে আমার সঙ্গে দেখা করে যাবেন।’

শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘ওই প্রভাষক অন্য কোথাও চাকরি করেন কি না, সেটা আমার জানা নেই। এ বিষয়ে আমাকে কেউ কখনো জানায়নি।

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোর্য়াদ্দার বলেন, ‘নাহিদ পারভেজ আমাদের প্রতিষ্ঠানের কৃষি অনুষদের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওই বিভাগে নিয়মিত ক্লাস নেন।’

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘এক ব্যক্তি একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারেন না। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।