মোবাইল ছিনতাই করে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেলো টুটুলের

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি বাঙালি নদীর চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টুটুল শেখ ধুনট উপজেলার চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ি এলাকায় এক কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন টুটুল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ধাওয়া করলে চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। দুপুর ১টার দিকে লাশ ভেসে ওঠে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‌‘এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই করে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা সোনাভান ধুনট থানায় অপমৃত্যু মামলা করেছেন।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।