গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের অলি উল্লাহ (৪০) এবং অন্যজন আনুমানিক ৩৫ বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। আহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তামিম (৪)। তাঁরা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, নরসিংদীগামী অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।