সিনেমার স্টাইলে মেয়েকে অপহরণ করলেন মা-বাবা

প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে বিয়ে করেছিলেন শ্বেতা নামের এক তরুণী। তবে বিয়ের মাত্র চার মাসের মাথায় নিজের শ্বশুরবাড়ি থেকে তাকে ‘অপহরণ’ করে নিয়ে গেছেন তার মা-বাবা ও আত্মীয়রা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলার কিসারায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শ্বেতার শ্বশুরবাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে। এই সময় শ্বশুরবাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে, তাদের লাঠিপেটা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্বেতা ও তার স্বামী প্রবীণ প্রেমের সম্পর্কের পর পরিবারের অনুমতি না নিয়েই বিয়ে করেন। গেল মঙ্গলবার প্রবীণের বাড়িতে হামলা চালায় শ্বেতার আত্মীয়রা।

প্রবীণের অভিযোগ, তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের লাঠিপেটার পাশাপাশি চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। এরপর শ্বেতাকে জোর করে তুলে নিয়ে যান তার পিত্রালয়ের আত্মীয়রা।

উল্লেখযোগ্যভাবে, শ্বেতা ও প্রবীণের দুই পরিবার পূর্বে পরস্পরের আত্মীয়। শ্বেতার বাবা-মায়ের দাবি, প্রবীণের কোনও নির্দিষ্ট পেশা নেই, তিনি বেকার। এ কারণেই তারা মেয়েকে জোর করে নিয়ে গেছেন।

প্রবীণের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, তার পুত্রবধূ শ্বেতাকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান দাবি করেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।