সুন্দরবনে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ

সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি চার জেলেকে দশ দিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ডাকাত দলটির আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন— মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, শাহজাহান গাজী ও হাবিব। তাদের বাড়ি খুলনা জেলার কয়রা ও সাতক্ষীরার শ্যমনগর উপজেলায়।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্টগার্ডের দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। কোস্টগার্ড ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ২টি এয়ারগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলে ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।