মিরপুরে বাসে গুলি-আগুনের ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ অক্টোবর) মিরপুর আর্মি ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শুক্রবার সকালে আগুনের ঘটনার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাফরুল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা যায়, শুক্রবার বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও জানা গেছে, আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আরও দ্বন্দ্ব রয়েছে, সকল বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।