স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, খোঁড়া হয়েছিল কবর

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ির মিলে ঠান্ডু বেপারি নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঠান্ডু বেপারি (৩৫) একই উপজেলার ছলেনামা এলাকার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঠান্ডু বেপারিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে থাকাকালীন রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে হত্যা করার চেষ্টা করে। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবরও প্রস্তুত রাখা হয়েছিল।

আরও জানা গেছে, মুখে দাঁড়ি থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেপারি বেঁচে যান। চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং সদরপুর থানা পুলিশকে খবর দেন।

সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।