আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরে ভাস্কর বাগচী (৪৮) নামের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভাস্কর বাগচী ঐ এলাকার চান্দু বাগচীর ছেলে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বজনদের বাড়ি থেকে ফিরে রাতে পরিবারের লোকজন ভাস্কর বাগচীকে বাড়ির সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়।

তিনি বলেন, ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত ভাস্কর বাগচী নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি খুবই হাসিখুশি ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।