কুমিল্লায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে (২১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা করেছে পুলিশ ও সেনাসদস্যরা।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের আবুল কালাম (৩০) ও দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া এলাকার মো. আমির হোসেন (২৯)।

ধর্ষণের ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী গৃহবধূর স্বামী থানায় মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। অভিযুক্ত আমির হোসেন তাঁর (বাদী) পূর্বপরিচিত। একসময় একটি মামলা থেকে জামিন করতে তাঁকে সহযোগিতা করেছিলেন। পরে আমির তাঁদের উপজেলার সানানগর এলাকায় বাসা ভাড়া করে দেন। প্রায়ই ওই বাসায় তিনি যাতায়াত করতেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে তাঁদের পূর্বপরিচিত আবুল কালাম প্রথমে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরদিন রাতে আমির হোসেন ও কালাম আবার ওই বাসায় যান। একপর্যায়ে স্বামীকে দিয়ে কৌশলে খাবার আনতে দূরের একটি দোকানে পাঠান। এ সুযোগে তাঁরা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। লজ্জা ও ভয় থেকে ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন করলেও পরে তাঁর এক বান্ধবীকে খুলে বলেন। এরপর ৪ অক্টোবর তাঁরা চান্দিনা সেনাক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রীর ওপর পরিকল্পিতভাবে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে আমি মামলা করেছি।’

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।