মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুরও করে। একপর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।