ফিন্যান্সিয়াল টাইমসের দুর্নীতি সূচক রিপোর্ট বিভ্রান্তিকর : টিআইবি

লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি করেছে।

টিআইবি জানায়, ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ ২০০১ সালে প্রথম এ সূচকে অন্তর্ভুক্ত হয় এবং সেবারই তালিকায় অবস্থান ছিল সর্বনিম্ন। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

টিআইবি জানিয়েছে, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে টানা পাঁচ বছর বাংলাদেশের অবস্থান সূচকের মধ্যে সর্বনিম্নে থাকলেও তখন ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। তাই ফিন্যান্সিয়াল টাইমসের দাবিকৃত তথ্য সঠিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, টিআইবি দুর্নীতির ধারণা সূচকের নির্ণয়ে কোনো ভূমিকা রাখে না এবং তাদের গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বা বিশ্লেষণ এতে অন্তর্ভুক্ত করা হয় না। তাছাড়া টিআইবি সংশ্লিষ্ট প্রতিবেদকদের সরাসরি অবহিত করে ভুল তথ্য সংশোধনের অনুরোধ করেছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।