সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্য রয়েছে। তারিখ চূড়ান্ত করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা হবে।
অন্যদিকে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মহাপরিচালক বলেন, “মেডিকেল ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।”
খবরওয়ালা/আশ



