জাবির ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে বলে সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি ও ইউনিট ভিত্তিক পরীক্ষার ধরনের কোনো পরিবর্তন আসবে কি না-এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।