ঢাবির ছাত্রীকে মারধরের অভিযোগে হোস্টেল পরিচালক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’ এর পরিচালক রাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে ওই হোস্টেল থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজের ওই ছাত্রীর অতিথি হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বলেন, ‘কালকে আমার হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়। তখন গেইট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, ‘এ ঘটনায় তেজগাঁও কলেজের এক ছাত্রী মামলা করেছেন। সেই মামলায় হোস্টেল মালিককে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি ইমাউল হক আরও বলেন, ‘তদন্তের ভিত্তিতে আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।