ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

ভারতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) অন্ধ্র প্রদেশের ড. বি. আর. আম্বেদকর কোনসীমা জেলার ভি. সাভারাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লক্ষ্মী গণপতি ফায়ার ওয়ার্কস নামের কারখানায় আতশবাজি তৈরি করার সময় হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের দেহ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

জেলার পুলিশ সুপার রাহুল মীনা ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, তারা কারখানার শ্রমিক ছিলেন।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাটি সম্ভবত কারখানায় আতশবাজি তৈরির সময় অসাবধানতার কারণে ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি লাইসেন্সপ্রাপ্ত কারখানা ছিল।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।