শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করার তথ্য ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করতে।

প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা হয়।

প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন বলা হয়।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।