পুকুরে পাওয়া গেল ভাই-বোনের লাশ, মায়ের দাবি হত্যা

নড়াইলের নড়াগাতী উপজেলায় একটি পুকুর থেকে কাওসার শেখ (১৫) ও তাসলিমা খানম (৭) নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান।

স্থানীয় সূত্র ও নিহতদের স্বজনরা জানায়, তাসলিমা দশম শ্রেণির এবং কাওসার শেখ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তারা বাড়ির পাশে ঘুরতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা বেবি বেগম অভিযোগ করেন, ‘আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গত ৯ মাস আগে আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এখন পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলা হয়েছে এবং দাবি করা হচ্ছে ডুবে মারা গেছে।’

তবে নিহতদের বাবা আজিবর শেখ পক্ষে দাবি করেন, ‘আমার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না। তারা পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।’

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।