দুপুরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, সন্ধ্যায় এনসিপি থেকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দিয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়।

বিক্ষোভে মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোকের নেতৃত্ব দেন। এনসিপি এই ঘটনার পর তাকে কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক অব্যাহতির চিঠি পাঠায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ রবিবার থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না। চিঠিতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর রয়েছে।

অবশ্য মুনতাসির মাহমুদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ এনসিপির চিঠিতে উল্লেখ করা হয়নি। চিঠিতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর রয়েছে। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনি (মুনতাসির) দলের সাংগঠনিক শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করেছেন। এ জন্য তাঁকে এই চিঠি দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের ঘটনাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন নয়। এখন আপাতত দলের শৃঙ্খলা কমিটি থেকে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। তদন্ত চলাকালে আমরা এর বাইরে খুব বেশি কথা বলতে পারব না।’

এই চিঠি ও অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে হোয়াটসঅ্যাপে কল করা হলে তিনি কল কেটে দেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।