পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার এক ঘোষণায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ তথ্য জানায়।

এফও জানায়, তালেবানের অনুরোধে পাকিস্তান সরকার ও আফগান তালেবান সরকারের মধ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পারস্পরিক সম্মতিতে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সময়ের মধ্যে, উভয় পক্ষ গঠনমূলক আলোচনার মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।’

এর আগে বুধবার দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। কাবুলের তালেবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ১৫ থেকে ২০ জন তালেবান সেনা নিহত হয়েছে।

এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায় তালেবান। ওই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়।

সূত্র: রয়টার্স
 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।