আমলাতন্ত্র চলবে না, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন : মির্জা ফখরুল

সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমলাতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, পিআর বাদ দিয়ে আসেন, নির্বাচন করে দেশটা গড়ি৷ জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে তর্ক-বিতর্ক হবে।

তিনি বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে ৩টা নির্বাচন হয়েছে৷ ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি৷ সেটা হলো ভোটাধিকার। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি৷ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে৷
শিক্ষকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন৷ আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। আগামী নির্বাচনে ভোট চেয়ে সঙ্গে থাকার অনুরোধও জানান তিনি।

এ সময় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।