তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল মিছিল

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরিপুরে মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে এই কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

মশাল হাতে নিয়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে ভাসানী সেতু এলাকা। তিস্তা তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমবেত হন মূল মশাল মিছিলে। জেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ এবং সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক নিজ নিজ মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা রক্ষার এই আন্দোলন মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। নদীভাঙন, পানি সংকট ও জীবিকার অনিশ্চয়তায় ভুগতে থাকা লাখো মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না এলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।