ইনডোর প্লান্ট দিয়ে নবীনদের বরণ করল যবিপ্রবি ডিবেট ক্লাব

ইনডোর প্লান্ট উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন সদস্যদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

নবীনদের স্বাগত জানাতে ক্লাবের ২০০ সদস্যকে ‘স্পাইডার’ জাতের ইনডোর প্লান্ট উপহার দেওয়া হয়—যা বায়ু বিশুদ্ধকরণে সহায়ক হিসেবে পরিচিত। বিকেল পাঁচটা থেকে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবির ডিন’স কমিটির আহ্বায়ক ড. মো. কোরবান আলি বলেন,“ডিবেট শুধু প্রতিযোগিতা নয়, এটি চিন্তা, বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশের ক্ষেত্র। ডিবেট শেখায় বিপক্ষের মতামতকে সম্মান করতে ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে।”

ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন নবীনদের উদ্দেশে বলেন,“আজ ফুল নয়, গাছ তুলে দিচ্ছি পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ক্লাবের প্রতিটি সদস্য যেন অন্যায়ের বিরুদ্ধে যুক্তির কণ্ঠস্বর তোলে, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নওশিন আমিন শেখ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ডিবেট ক্লাবের অ্যালামনাই আসিফ আবদুল্লাহ, এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশরাফুল আলম।

ডিবেট ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।