ভয়েস কমান্ডে কাজ করা যাবে কম্পিউটার ও ল্যাপটপে

মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করার সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটার ও ল্যাপটপকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের আওতায় এসব এআই কম্পিউটার পরিচালিত হবে কোপাইলট চ্যাটবটের মাধ্যমে, যার ফলে ব্যবহারকারীরা সহজেই মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিতে পারবেন।

উইন্ডোজ ডিভাইসে নতুন এই সুবিধা চালুর বিষয়ে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি বলেন, আমরা এমন এক পরিবর্তনের দ্বারপ্রান্তে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রতিটি অভিজ্ঞতার অংশ হয়ে উঠবে। আমাদের লক্ষ্য পুরো অপারেটিং সিস্টেমকেই নতুনভাবে গড়ে তোলা, যাতে কম্পিউটার ও ল্যাপটপ সত্যিকারের এআই পিসিতে পরিণত হয়।

Z ভয়েস কমান্ডে কাজ করা যাবে কম্পিউটার ও ল্যাপটপে

নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কম্পিউটার ও ল্যাপটপেও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কেনার প্রয়োজন হবে না। তবে মুখের কথায় সরাসরি ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা পেতে ব্যবহারকারীদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।

2Q== ভয়েস কমান্ডে কাজ করা যাবে কম্পিউটার ও ল্যাপটপে

মাইক্রোসফটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইউসুফ মেহদি আরও বলেন, আমরা চাই ব্যবহারকারীরা যেন কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। এই লক্ষ্য পূরণে মাইক্রোসফট নির্ভর করছে কোপাইলটের ভয়েস ও ভিশন সুবিধার ওপর। আমাদের বিশ্বাস, ভয়েস হবে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের তৃতীয় ইনপুট পদ্ধতি। তবে এ পদ্ধতি কিবোর্ড ও মাউসের বিকল্প নয়, সম্পূরক। এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: দ্য ভার্জ

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।