নোবেল বিজয়ী চেন নিং ইয়াং আর নেই

বিশ্বের অন্যতম বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

শনিবার (১৮ অক্টোবর) বেইজিংয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

১৯২২ সালে পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেইতে জন্মগ্রহণকারী ইয়াং ছিলেন একজন চীনা-আমেরিকান পদার্থবিদ। তিনি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এন্ড সিমেট্রি পার্টিক্যাল ফিজিক্স নীতি নিয়ে কাজ করেছিলেন।

সিংহুয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইয়াং ১৯৪০-এর দশকে একাডেমিক পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং পরবর্তীকালে শিক্ষকতার পদে অধিষ্ঠিত হন। ১৯৫৭ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ইয়াং এবং রবার্ট মিলস কর্তৃক প্রবর্তিত ইয়াং-মিলস গেজ তত্ত্বটি বিংশ শতাব্দীর পদার্থবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি।

চীনে ফিরে আসার পর ২০ বছরেরও বেশি সময় ধরে ইয়াং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

প্রতিভা বিকাশ ও নিয়োগ এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময় প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ইয়াং ১৯৫৭ সালে সুং-দাও লির সঙ্গে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান।

সূত্র : রয়টার্স।
খবরওয়ালা/এইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।