দিনভর খোঁজাখুঁজির পর সেপটিক ট্যাংকে মিলল দুই ভাইয়ের মরদেহ

ঢাকার ধামরাইয়ে প্রতিবেশীর সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স ৫ বছর, অপরজনের সাড়ে তিন বছর। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশুর মধ্যে রাহিম ও ইয়াছিন মামাতো ও ফুফাতো ভাই। রাহিম ও তার পরিবার বগুড়া থেকে ইয়াছিনদের বাড়িতে গত এক মাস আগে বেড়াতে আসে।

শনিবার (১৮ অক্টোবর) দুই মামাতো ও ফুফাতো ভাইয়ের দাফন সম্পন্ন হলেও, বাড়িতে কান্নার রোল থামেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রাহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মসজিদে মাইকিং করেও খোঁজে পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে প্রতিবেশী আব্দুর রহিম পাশের একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর প্রথমে ইয়াছিনকে দেখতে পান। পরে একই ট্যাংকের ভেতর থেকে রাহিমের মরদেহও উদ্ধার করা হয়।

ট্যাংক কেন খোলা ছিল, সে বিষয়ে জানতে চাইলে লাইলী ভিলার মালিক লাইলী বেগম বলেন, ট্যাংকের উপর ঢাকনা ছিলো, শিশুরা ভেতরে কিভাবে প্রবেশ করেছে, আমি জানি না।

নিহত ইয়াছিন ও রাহিমের বোন অভিযোগ করেন, এটা বাড়ির মালিকের গাফিলতির কারণে হয়েছে। আমরা এ ঘটনায় বাড়ির মালিকের শাস্তি চাই।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত দুই শিশুর পরিবার কোনো অভিযোগ না করার কারণে পুলিশ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।